এক
নিজের ওয়েবসাইট
আপনার নামে ঠিকানা। পরিচিতি, ইশতেহার, ছবির গ্যালারি, ভিডিও, এলাকার তথ্য, ৩ডি ওয়ার্ড মানচিত্র আর যোগাযোগের নম্বর। চারটা আলাদা নকশা থেকে বেছে নেবেন — রিকশা পেইন্ট, নকশিকাঁথা, ডকুমেন্টারি বা দেয়াল লিখন।
ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৭ · চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর জন্য
দেয়ালে পোস্টার, রিকশায় মাইক, হাতে লেখা তালিকা — এইটুকুতেই এতদিন ক্যাম্পেইন চলত। এইবার আপনার নামে থাকবে নিজের ওয়েবসাইট, নিজের ড্যাশবোর্ড, আর একটা অটোমেশন ইঞ্জিন যেটা প্রতিদিন বলে দেবে কোন ওয়ার্ডে আজ যেতে হবে।
এক মিনিটে পুরোটা
ভোটের তারিখ, আপনার ইউনিয়নের হিসাব, ওয়েবসাইট, গান, পোস্টার আর ড্যাশবোর্ড — সব এক ভিডিওতে।
এই সীমাটাই আপনার সুবিধা। নতুন গেজেট অনুযায়ী চেয়ারম্যান প্রার্থীকে আলাদা ব্যাংক হিসাব খুলতে হবে, আর ২০,০০০ টাকার বেশি খরচ করতে হবে চেক-এ। পোস্টারের দোকান রসিদ দেয় না — আমরা নিয়মমাফিক ইনভয়েস দিই, যেটা আপনি হিসাবে দেখাতে পারবেন।
কোনো লুকানো কথা নেই। নিচের প্রতিটা জিনিস আপনার নামে, আপনার এলাকার তথ্য দিয়ে তৈরি হবে — আর প্রথম দিনেই কয়েকটা হাতে পেয়ে যাবেন।
এক
আপনার নামে ঠিকানা। পরিচিতি, ইশতেহার, ছবির গ্যালারি, ভিডিও, এলাকার তথ্য, ৩ডি ওয়ার্ড মানচিত্র আর যোগাযোগের নম্বর। চারটা আলাদা নকশা থেকে বেছে নেবেন — রিকশা পেইন্ট, নকশিকাঁথা, ডকুমেন্টারি বা দেয়াল লিখন।
দুই
ভোটার তালিকা ওয়ার্ড ধরে সাজানো, কোথায় কত ভোট দরকার, কর্মীদের কাজ বণ্টন, দৈনিক অগ্রগতি আর খরচের হিসাব — সব এক পর্দায়। নিচে ভেতরটা দেখানো আছে।
তিন
আপনার নাম, ইউনিয়ন আর প্রতীক বসানো। মিছিলের জন্য জোরালো, উঠান বৈঠকের জন্য নরম, ভিডিওর জন্য আবেগের।
চার
আপনার জীবনের গল্প, আপনার এলাকা, আপনার কাজ — আপনার দেওয়া ছবি আর কথা দিয়ে তৈরি ছোট ছবি। ফেসবুকে আর মোবাইলে দেখানোর জন্য।
পাঁচ
AI দিয়ে তৈরি, প্রিন্টের মাপে। দেয়াল পোস্টার, রাস্তার ব্যানার, হাতে দেওয়া লিফলেট, ফেসবুকের ছবি — এক ক্লিকে সব মাপে।
ছয়
আপনার সমর্থকরা নিজের ছবি দিয়ে নিজের পোস্টার বানিয়ে ফেসবুকে দেবে — “আমি অমুক ভাইয়ের সমর্থক”। প্রচার আপনার একার থাকে না।
সাত
মাইকিংয়ের কথা লিখে দিলেই অডিও হয়ে যায়। ভোটারের নম্বরে একসাথে SMS, কর্মীদের গ্রুপে বার্তা।
আট
কমিশন নতুন তফসিল বা বিধি দিলে নিজে নিজে আপনার ড্যাশবোর্ডে চলে আসে, বাংলায় বুঝিয়ে। সরকারি সাইট আর ঘাঁটতে হবে না।
নয়
৬৪ জেলা, ৪৯৫ উপজেলার তালিকা ধরে — আপনার ইউনিয়নে কত ভোটার, কত ওয়ার্ড, জিততে কত ভোট লাগতে পারে, খরচের সীমা কত।
একই ভোট, একই এলাকা, একই মানুষ। শুধু হাতিয়ার বদলে গেছে।
একবার তথ্য দেবেন। এরপর ওয়েবসাইট, পোস্টার, গান, ভোটার বিশ্লেষণ, দৈনিক কাজের তালিকা — সব নিজে নিজে তৈরি হবে। নিচে পরিষ্কার করে বলা আছে ডাটা কোথা থেকে আসে আর কী বেরিয়ে আসে।
আপনার ফাইল আর কমিশনের তথ্য মিলিয়ে ইঞ্জিন বুঝে নেয় আপনার এলাকায় ঠিক কী অবস্থা।
পরিষ্কার কথা: কমিশন এখনো ইউনিয়নভিত্তিক ভোটার সংখ্যা প্রকাশ করেনি। যেসব সংখ্যা সরকারি সূত্রে পাওয়া, সেগুলো সূত্রসহ দেখাই; যেগুলো হিসাব করে বের করা, সেগুলোতে স্পষ্ট অনুমিত লেখা থাকে। গেজেট প্রকাশ হলে আপনার ড্যাশবোর্ডে সংখ্যা নিজে নিজেই আসল সংখ্যায় বদলে যাবে।
রোজ সকালে ফোনে খুলবেন। আগের দিন কী হলো, আজ কোথায় যেতে হবে — এক পর্দায়। নিচেরটা আসল ড্যাশবোর্ডেরই একটা অংশ।
মোট ভোটার
২০,৫০০
জিততে দরকার
৩,৮৯০
নিশ্চিত হয়েছে
২,৪৮০
বাকি
১,৪১০
কর্মীদের জন্য আলাদা লগইন। প্রত্যেক ওয়ার্ডের দায়িত্বে থাকা কর্মী শুধু নিজের ওয়ার্ড দেখবে আর নিজের কাজটুকু টিক দেবে। পুরো ছবিটা শুধু আপনি দেখবেন।
নিচের তিনটা পোস্টার পুরোটাই AI-এর বানানো — ছবি, নকশা, বাংলা লেখা, সব। আপনি শুধু বলবেন কী লিখতে হবে। প্রিন্টের মাপে, ফেসবুকের মাপে।
একবার ছবি দিলেই চলবে। আপনার একটা ভালো ছবি আমরা রেখে দেব। এরপর যতবার নতুন পোস্টার লাগবে — ঈদের শুভেচ্ছা, উঠান বৈঠকের দাওয়াত, ভোট চাওয়ার আবেদন — ড্যাশবোর্ড থেকে লিখে দিলেই বানিয়ে দেবে। প্যাকেজ অনুযায়ী মাসে কতগুলো বানাতে পারবেন সেটা ঠিক করা থাকবে।







নিচের গানগুলো সত্যিকারের — চালিয়ে শুনে দেখুন। অর্ডার দিলে এতে আপনার নাম, ইউনিয়ন আর প্রতীক বসে যাবে।
নমুনা ডকুমেন্টারি শিগগিরই এখানে বসবে
আপনার জীবনের গল্প, আপনার এলাকা, আপনার করা কাজ — একটা ছোট ছবিতে। প্রচারের সবচেয়ে শক্ত হাতিয়ার, কারণ মানুষ পোস্টার দেখে ভুলে যায়, কিন্তু গল্প মনে রাখে।
আপনার ওয়েবসাইটে একটা পাতা থাকবে, যেখানে সমর্থকরা নিজের ছবি দিয়ে নিজের পোস্টার বানিয়ে নেবে — “আমি অমুক ভাইয়ের সমর্থক”। তিনশো সমর্থক মানে তিনশো পোস্টার, তিনশো ফেসবুক প্রোফাইলে।
ছবি তাদের ফোনেই থাকে, কোথাও আপলোড হয় না।
চালিয়ে দেখুনকমিশন নতুন তফসিল, বিধিমালা বা বিজ্ঞপ্তি দিলে সিস্টেম নিজে খুঁজে এনে বাংলায় বুঝিয়ে দেয় — কোনটা আপনার কাজে লাগবে, কোনটা নয়। মনোনয়ন আর জামানতের চেকলিস্টও তৈরি করা আছে।
প্রতিটির নিচে কমিশনের মূল PDF-এর লিংক থাকে।
সরকারি আপডেট দেখুনচেয়ারম্যান প্রার্থী আইনত ১০ লাখ টাকা খরচ করতে পারেন, মেম্বার ২ লাখ। নিচের দাম সেই বাজেটের খুব ছোট অংশ — কিন্তু কাজের সবচেয়ে বড় অংশ।
মেম্বার প্রার্থী
৪,৯০০ টাকা
এক ওয়ার্ডের জন্য, সবচেয়ে কম খরচে শুরু
মেম্বার প্রার্থী
৯,৯০০ টাকা
ওয়ার্ডে শক্ত প্রতিদ্বন্দ্বিতা থাকলে
চেয়ারম্যান প্রার্থী · সবচেয়ে বেশি নেওয়া হয়
২৪,৯০০ টাকা
পুরো ইউনিয়ন, ৯ ওয়ার্ড একসাথে
চেয়ারম্যান প্রার্থী
৪৯,৯০০ টাকা
জেতার জন্য যা যা লাগে, সবটুকু
একাধিক প্রার্থী বা পুরো প্যানেল
৯৯,০০০ টাকা থেকে
এক চেয়ারম্যান প্রার্থী আর তাঁর পছন্দের মেম্বার প্রার্থীরা একসাথে — পুরো ইউনিয়ন এক ছাতার নিচে। সবার ওয়েবসাইট, সবার পোস্টার, একই নকশা, একই সুর, একটাই ড্যাশবোর্ড। ভাগ করে নিলে মাথাপিছু প্রায় ৭,৬০০ টাকা।
দাম নিয়ে পরিষ্কার কথা: সব দাম এককালীন, নির্বাচন পর্যন্ত। প্রিন্টের খরচ, SMS অপারেটরের খরচ আর ডোমেইনের খরচ আলাদা — অর্ডারের আগে লিখে দেওয়া হয়, পরে কোনো বাড়তি দাবি নেই। কাজ শুরুর আগে অর্ধেক, বুঝে নেওয়ার পর বাকি অর্ধেক।
জেলা আর উপজেলা বাছুন। আপনার এলাকার ইউনিয়ন সংখ্যা, ওয়ার্ড, আনুমানিক ভোটার, আর আপনার জন্য প্রযোজ্য খরচের সীমা দেখে নিন।
প্রার্থীরা কাল্পনিক, শুধু দেখানোর জন্য। কিন্তু নকশা চারটা সত্যিই আলাদা — একটার সাথে আরেকটার মিল নেই। আপনারটা হবে আপনার পছন্দের নকশায়।
নকশা · রিকশা পেইন্ট
মোঃ নাসিরউদ্দিন
চেয়ারম্যান · আনারস
সানবার্স্ট, খিলান ফ্রেম, বেভেল লেখা। ৩ডি ওয়ার্ড মানচিত্র আর দুইটা গান।
ডেমো দেখুননকশা · নকশিকাঁথা
কমরউদ্দিন মিয়া
সদস্য · তালা
কাপড়ের জমিন, সেলাই বর্ডার, প্রতিসম সাজ। পাড়া ধরে ৩ডি মানচিত্র।
ডেমো দেখুননকশা · ডকুমেন্টারি
শরীফউদ্দিন আহমেদ
চেয়ারম্যান · মোটরসাইকেল
ভিডিও সামনে রেখে সাজানো। ওয়ার্ডভিত্তিক বিশ্লেষণসহ।
ডেমো দেখুননকশা · প্যানেল
করিম আহমদ
চেয়ারম্যান · চশমা
১৩ জনের পুরো প্যানেল এক সাইটে — ইউনিয়ন ডমিনেট প্যাকেজ।
ডেমো দেখুনপারতে হবে না। আপনার ছেলে, ভাতিজা বা যেকোনো কর্মীকে ড্যাশবোর্ডের লগইন দিয়ে দিন — সে চালাবে। আর আপনাকে যা জানা দরকার, সেটা আমরা প্রতিদিন সকালে এসএমএস করে পাঠিয়ে দেব।
খুলবে। পুরো সাইটটা হালকা করে বানানো — ছবিগুলো ছোট করে রাখা, কোনো ভারী জিনিস নেই। দুই-জি নেটওয়ার্কেও কয়েক সেকেন্ডে খোলে। তাছাড়া ভোটার তো আপনার সাইট কম দেখবে, ফেসবুকে পোস্টার-ভিডিও বেশি দেখবে।
সৎ উত্তর — ওয়েবসাইটটা একা কিছু করে না। কাজ করে ওটার পেছনের জিনিসগুলো: ভোটার তালিকা ধরে কোন ওয়ার্ডে কত ভোট বাকি তার হিসাব, গান, পোস্টার, ভিডিও, আর সমর্থকদের দিয়ে ফেসবুকে ছড়ানো। ওয়েবসাইট হলো সেগুলো রাখার জায়গা।
কাজ শুরুর আগে অর্ধেক, বুঝে নেওয়ার পর বাকি অর্ধেক। প্রথম দিনেই ওয়েবসাইট আর একটা গান হাতে পাবেন — পছন্দ না হলে বাকিটা দেবেন না। আর প্রতিটা খরচের ইনভয়েস দেওয়া হয়।
না। আমরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই, নির্বাচন কমিশনের সাথেও নয়। আমরা প্রচারের কাজ করি — যে প্রার্থীই আসুন, একই সেবা একই দামে।
এক ইউনিয়নে চেয়ারম্যান পদে আমরা একজনের বেশি নিই না। যিনি আগে অর্ডার দেন, সেই ইউনিয়নটা তাঁর। মেম্বার প্রার্থীদের ক্ষেত্রে ওয়ার্ড ধরে একই নিয়ম।
প্রচারের খরচ আপনার ব্যয়ের হিসাবে দেখাতে হবে — সেজন্যই আমরা নিয়মমাফিক ইনভয়েস দিই। আর আচরণ বিধির কোন নিয়ম কখন কার্যকর হচ্ছে, সেটা আমরা ড্যাশবোর্ডে জানিয়ে দিই। তবে আইনি দায়িত্ব শেষ পর্যন্ত প্রার্থীর নিজের — আমরা কাগজ ঠিক রাখতে সাহায্য করি।