Chairman.com.bd অর্ডার দেন

প্রার্থীর ওয়েবসাইটে এই পাতাটা থাকবে

আপনার ছবি দিন,
পোস্টার নিয়ে যান

সমর্থকরা নিজের ছবি দিয়ে এক মিনিটে ফেসবুকের পোস্টার বানিয়ে নিতে পারবে। প্রার্থীর কিছু করতে হবে না — শত শত মানুষ নিজেই প্রচার চালাবে।

ছবি টেনে এনে ছাড়ুন, অথবা উপরে চাপ দিন

ছবির উপর টেনে মুখটা মাঝখানে আনুন।

আপনার ছবি কোথাও যাচ্ছে না। পুরো কাজটা আপনার ফোনের ভেতরেই হয় — ছবি আমাদের সার্ভারে আপলোড হয় না, কোথাও জমা থাকে না।

ছবিটা নামিয়ে সরাসরি ফেসবুকে দিয়ে দিন। চাইলে কয়েকটা নকশায় কয়েকটা বানিয়ে রাখুন।

প্রার্থীর জন্য এটা কেন দামি

একটা পোস্টার ছাপাতে টাকা লাগে, দেয়ালে লাগাতে লোক লাগে, আর বৃষ্টিতে সেটা নষ্ট হয়ে যায়। এই পাতাটা একবার বানানো থাকলে আপনার তিনশো সমর্থক নিজের ছবি দিয়ে নিজের পোস্টার বানিয়ে নিজের ফেসবুকে দেবে — প্রত্যেকের নিজের বন্ধুদের কাছে।

প্রচারটা তখন আপনার একার থাকে না, সবার হয়ে যায়।